চাকরির প্রতিশ্র্রতি দিয়ে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। এই অভিযোগেই দুর্গাপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে বিদ্যুৎ পোদ্দার নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
অভিযুক্তের খোঁজে সন্ধান চালাচ্ছে পুলিস। অভিযোগ, নীল বাতি গাড়ি নিয়ে সরকারি লোগো ব্যবহার করে ঘুরে বেড়াত বিদ্যুৎ পোদ্দার। নিজেকে বড় সরকারি আধিকারিক পরিচয় দিয়ে চাকরির প্রতিশ্রুতি দিয়ে টাকা আত্মসাৎ করত ওই ব্যক্তি।
সম্প্রতি তাঁর নামে দূর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন দুর্গাপুরের বাসিন্দা স্বপ্না চাঁই। স্বপ্না এবং তার পরিচিত অনেকেই প্রতারণার শিকার হয়েছেন বলে জানিয়েছে পুলিস