Dinhata Blast: দিনহাটার নাজিরগঞ্জে দোকানের সামনে ভয়াবহ বিস্ফোরণ, গুরুত্বর জখম দোকান মালিক

Updated : Jul 30, 2021 10:58
|
Editorji News Desk

নাজিরগঞ্জে বোমা বিস্ফোরণে গুরুতর জখম এক ব্যক্তি। জানা গেছে বৃহস্পতিবার রাত আনুমানিক ৯ টা নাগাদ দিনহাটার বুড়িরহাট ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের নাজিরগঞ্জ এলাকায় ধান মিল মালিক প্রবীর বোস দোকান খোলা রেখে বাড়ি গিয়েছিলেন সেই সময় হঠাৎ লোড শেডিং হয়। সেই সময় বাড়ি থেকে ধানের মিল দোকানে ঢোকার মুহূর্তেই পায়ে বোমা লেগে বিস্ফোরণ ঘটে, এর ফলে মুখে গুরুতর আঘাত হয় দোকান মালিকের। জখম অবস্থায় তাকে পরিবারের সদস্যরা দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করানো হলে, প্রাথমিক চিকিৎসার পর তাকে কোচবিহারে চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তবে কে বা কারা ওই অল্প সময়ের মধ্যে বোমা রেখে গিয়েছে সেই নিয়ে শুরু হয়েছে চাপানউতোর।

blast

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর