‘বিজেপিতে থাকতে হলে দলের সিদ্ধান্ত মানতে হবে’,হতাশায় ,বঞ্চনাতেই কেউ কেউ এমন কথা বলছেন, ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গকে একটি রাজ্যই মনে করে, পৃথক রাজ্য়ের দাবি তোলা নেতাদের,বার্তা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের।মেদিনীপুরের সাংসদদের কথায়, “রাজ্যের সার্বিক উন্নয়ন না হলে মানুষের বলার অধিকার আছে। সুযোগ এসেছে বলে আজ সবাই নিজের নিজের মতামত ব্যক্ত করেছেন। তাঁরা অত্যাচারিত, বঞ্চিত, শোষিত। তৃণমূল বা সিপিএম যারা এতদিন বাংলাকে শাসন করেছে, তাদের অপদার্থতার জন্য আজ বাংলার মানুষের মনে এই হতাশা এসেছে। আমরা কারোর ব্যক্তিগত ইচ্ছাকে অস্বীকার করি না।”