Dilip Ghosh on Soumitra Khan: 'পাগলামির একটা সীমা থাকে', সৌমিত্র খাঁকে কটাক্ষ দিলীপের

Updated : Jul 09, 2021 10:08
|
Editorji News Desk

যুব মোর্চার রাজ্য সভাপতির পদ থেকে ইস্তফার টালবাহানা করতে গিয়ে বিজেপির রাজ্য নেতৃত্বের কড়া তোপের মুখে পড়লেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। তাঁকে হুঁশিয়ারিও দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কটাক্ষ করলেন সৌমিত্রকে ‘জোকার’, ‘অর্বাচীন’ বলেন দিলীপ। এ ব্যাপারে সৌমিত্রের প্রতিক্রিয়া, ‘‘আমার কিছু বলার নেই। তবে যাঁরা দলের ক্ষতি করছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে ভাল হয়।’’

সৌমিত্র বুধবার দুপুরে ফেসবুক লাইভে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করে আক্রমণ শানিয়েছিলেন দিলীপ-শুভেন্দুদের বিরুদ্ধে। রাতে অবশ্য তিনি ফেসবুকে একটি পোস্ট দিয়ে পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ান। দিলীপবাবু বলেন, ‘‘এক জন যুব নেতার এই ধরনের অর্বাচীন কাজ করাটা খুব স্বাভাবিক। বিজেপিতে এসেছেন (তৃণমূল থেকে), বুঝতে সময় লাগছে, বুঝে যাবেন। প্রথম প্রথম ছোটদের দোষ মাফ করে দিই আমরা।’’ তার পরেই দিলীপবাবুর হুঁশিয়ারি, ‘‘কারও যদি বয়সের সঙ্গে পরিপক্কতা না আসে, তারও ব্যবস্থা দলে আছে। সব ব্যবস্থা হবে। পাগলামির একটা সীমা থাকে! দলের জন্য কেউ অপরিহার্য নয়। এ রকম চলতে থাকলে দল ছেড়ে দেবে, সমাজও এক দিন তাঁকে ছেড়ে দেবে।’’

Dilip Ghoshsoumitra khan

Recommended For You

editorji | ব্যবসা-বাণিজ্য

Budget 2025 : সীতার কাছে সোনার আবেদন কলকাতার, কী বলছে এই শহর ?

editorji | ভারত

Manmohan Singh : ভারতীয় অর্থনীতির সংস্কারের জনক, ঘোষিতভাবে অবসরও নিয়েছিলেন 'বিরল' মনমোহন সিং

editorji | ভারত

Manmohan Singh Passes Away : প্রয়াত ভারতীয় অর্থনীতির পুরোধা, মনমোহনের প্রয়াণে গভীর শোক

editorji | ভারত

Ambedkar Remarks Row : সংসদে হাতাহাতি, রাহুলের বিরুদ্ধে FIR, আহত দুই সাংসদের সঙ্গে মোদীর কথা

editorji | ভারত

Mamata Banerjee : আম্বেদকর নিয়ে শাহের ফ্যাশন মন্তব্য, তীব্র কটাক্ষ তৃণমূল নেত্রীর, পাল্টা জবাব মোদীর