শীতলকুচির ঘটনা প্রসঙ্গে ফের বিতর্কিত মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বুধবার তাঁর মন্তব্য, "কেন্দ্রীয় বাহিনী কারও উপর অত্যাচার করে না। কিন্তু যদি কেউ মারামারি করতে যায়, তাহলে তাকে তো খেতেই হবে। (শীতলকুচিতে) যেটা হয়েছে।" এরপর তিনি বলেন, "শীতলকুচির ঘটনা পেরিয়ে আমরা অনেক দূর এগিয়ে এসেছি।" দিলীপের দাবি, তৃণমূল সর্বত্র সন্ত্রাস তৈরির চেষ্টা করছে। কিন্তু তারা সফল হবে না।