Dilip Ghosh: জাতীয় স্তরে নতুন দায়িত্বের কথা দুপুরেই জানান নড্ডা, জানালেন দিলীপ

Updated : Sep 21, 2021 10:20
|
Editorji News Desk

তাঁকে যে জাতীয় স্তরে বড় দায়িত্ব দেওয়া হবে, সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা সোমবার দুপুরেই তাঁকে সে কথা জানান। বিজেপির রাজ্য সভাপতির দায়িত্ব থেকে অপসারণের পর এমনটাই জানালেন দিলীপ ঘোষ। বস্তুত, সোমবার রাতে সর্বভারতীয় সহ সভাপতির দায়িত্ব দিয়ে রাজ্য সভাপতির দায়িত্ব থেকে সরানো হয় দিলীপ ঘোষকে। 

রাহুল সিনহার অপসারণের পর ২০১৫ সালে প্রথমবার রাজ্য সভাপতি নির্বাচিত হয়েছিলেন দিলীপ। ২০১৯-এর লোকসভা ভোটে বিপুল সাফল্যের পর দ্বিতীয়বার এই পদে নিয়োগ করা হয় তাঁকে। সেই মেয়াদ ফুরনোর আগেই দায়িত্ব থেকে সরানো হল দিলীপ ঘোষকে।

স্কুলজীবন শেষ করে RSS-এ যোগ দেন দিলীপবাবু। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে আরএসএস-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। প্রাক্তন আরএসএস প্রধান কে এস সুদর্শনের সহকারী হিসেবেও দীর্ঘদিন কাজ করেছেন দিলীপ ঘোষ।

sukanta majumderDilip GhoshJP Nadda

Recommended For You

editorji | ব্যবসা-বাণিজ্য

Budget 2025 : সীতার কাছে সোনার আবেদন কলকাতার, কী বলছে এই শহর ?

editorji | ভারত

Manmohan Singh : ভারতীয় অর্থনীতির সংস্কারের জনক, ঘোষিতভাবে অবসরও নিয়েছিলেন 'বিরল' মনমোহন সিং

editorji | ভারত

Manmohan Singh Passes Away : প্রয়াত ভারতীয় অর্থনীতির পুরোধা, মনমোহনের প্রয়াণে গভীর শোক

editorji | ভারত

Ambedkar Remarks Row : সংসদে হাতাহাতি, রাহুলের বিরুদ্ধে FIR, আহত দুই সাংসদের সঙ্গে মোদীর কথা

editorji | ভারত

Mamata Banerjee : আম্বেদকর নিয়ে শাহের ফ্যাশন মন্তব্য, তীব্র কটাক্ষ তৃণমূল নেত্রীর, পাল্টা জবাব মোদীর