দলত্যাগীদের উদ্দেশ্যে ফেসবুকে কড়া বার্তা দিলীপ ঘোষের। ফে্সবুকে বিজেপির রাজ্যসভাপতি লিখেছেন, "দল ছাড়াটা এখন অনেকের অভ্যাসে পরিণত হয়েছে। বিজেপি সেই লোকেদের উপর নির্ভর করে যারা রক্ত দিয়ে ঘাম ঝরিয়ে দলকে দাঁড় করিয়েছে। বিজেপিতে থাকতে হলে ত্যাগ-তপস্যা করতে হবে। যারা শুধু ক্ষমতা ভোগ করতে চান তারা বিজেপিতে থাকতে পারবেন না, আমরাই রাখব না।"