নারদ-কাণ্ডে অভিযুক্তদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া চালানোর জন্য গত ৭ মে সিবিআই-কে অনুমতি দিয়েছিলেন বাংলার রাজ্যপাল জগদীপ ধনখড়। সোমবার দুপুরে বিবৃতি দিয়ে এমনটাই জানিয়ে দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)।
সোমবার সকাল থেকে নিজাম প্যালেসে সিবিআই-এর দফতরে নিয়ে যাওয়া হয় রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম এবং সুব্রত মুখোপাধ্যায়, তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী মদন মিত্র ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কলকাতায় প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফ বেলা ১২টা নাগাদ জানানো হয়েছে নারদা মামলায় গ্রেফতার করা হয়েছে ওই চার জনকেই।