দিল্লি থেকে ফিরলেন না রাজ্যপাল,শনিবার বৈঠক করতে পারেন শাহের সঙ্গে

Updated : Jun 19, 2021 08:06
|
Editorji News Desk

শুক্রবার দিল্লি থেকে কলকাতায় ফেরার কথা থাকলেও ফিরলেন না রাজ্যপাল জগদীপ ধনখড়। শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করতে পারেন তিনি। রাজভবন সূত্রে খবর, রাজ্যপালের পূর্ব নির্ধারিত কর্মসূচিতে পরিবর্তন করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে ফের দেখা করার জন্য অতিরিক্ত সময় দিল্লিতে কাটাবেন রাজ্যপাল। বুধবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন রাজ্যপাল। তারপর শুক্রবার ফের অমুত শাহের সঙ্গে সাক্ষাৎ করার ইচ্ছা প্রকাশ করেন। সেই মতো স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে সময়ও চান ধনখড়। স্বরাষ্ট্রমন্ত্রক থেকে অমিতের সঙ্গে বৈঠকের সবুজ সঙ্কেত দেওয়া হলেও স্বরাষ্ট্রমন্ত্রী কখন রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করবেন তা জানানো হয়নি। ফলে নির্দিষ্ট সময় না জানতে পেরে শনিবার পর্যন্ত দিল্লিতে থাকার সিদ্ধান্ত নিয়েছেন ধনখড়।

Dhankhar

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর