আইপিএল এর দ্বিতীয়ার্ধ শুরু হতেই কেকেআরের কাছে গো হারা হেরেছে বিরাট কোহলির আরসিবি। মাত্র ৯২ রানে গুটিয়ে গেল আরসিবি। অন্যদিকে ১০ ওভারে হাতে ৯ উইকেট নিয়ে হেলায় জিতে নিল শাহরুখ বাহিনী।
কোহলির এই ধুয়ে মুছে সাফ হয়ার সাথে সাথেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল ১১ বছর আগের দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) এক টুইট। ২০১০ সালে রাজস্থান রয়্যালস প্রথমে ব্যাট করে ৯২ রানে গুটিয়ে গিয়েছিল। জবাবে আরসিবি ৫৬ বল বাকি থাকতে ১০ উইকেটে ম্যাচ জিতে নেয়। আর সেই ম্যাচে দীপিকা রাজস্থানকে ট্রোল করে লিখেছিলেন, "৯২!! এটা কোনও স্কোর?'অনেকটা পথ যেতে হবে আরসিবি। প্রতিটা সেকেন্ড লাইভ দেখছি।"
সে সময় আইপিএলে সিদ্বার্থ মালিয়ার সঙ্গে নিয়মিত মাঠে আসতেন বলিউড ডিভা। সিদ্ধার্থ-দীপিকার সম্পর্ক নিয়েও আলোচনা ছিল তুঙ্গে। ১১ বছরে বদলেছে অনেক কিছু। শুধু বদলে যাওয়া সময়ের দলিল হয়ে থেকেছে ইন্ডিয়ান প্রেমিয়ার লিগ।