ইয়াসের কোপে সবথেকে বেশি ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে পূর্ব মেদিনীপুরেই।সকাল থেকেই জেলায় শুরু হয়েছে প্রবল বৃষ্টি। পরিস্থিতির ওপর নজর রাখছেন ব্লক প্রশাসনের আধিকারিকরা। কন্ট্রোল রুম থেকে চলছে ২৪ ঘণ্টার নজরদারি।হুগলি নদীর উপকূলবর্তী এলাকায় জলোচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। সমুদ্রের জল ঢুকে ভেসেছে হলদিয়ার সাত নম্বর ওয়ার্ডের ঝিকুরখালি মৌজা। বাজার থেকে বাড়ি সর্বত্রই হাঁটু জল। নদী বাঁধ ভেঙে বেশকিছু গ্রামেও জল ঢুকতে শুরু করেছে। হলদিয়া বাজার পুরোপুরি জলমগ্ন। কোমর জল ভেঙেই বাজারহাট সেরেছেন বাসিন্দারা। ভেসে গেছে বহু পুকুরষ ফসলের ক্ষতিতে মাথায় হাত কৃষকদের। মুখ্যমন্ত্রী জানিয়েছেন ঝড়ের কোপে ৫১টি নদীবাঁধ ভেঙেছে।