বাম-কংগ্রেসের জোটে জট কাটছেই না। বুধবার নতুন করে ১০টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করল বামফ্রন্ট। তার মধ্যে একটি আরএসপি এবং ৯টি সিপিএম লড়ছে৷ এর সঙ্গে সিপিএমের পক্ষ থেকে জানানো হয়েছে, নদীয়ার শান্তিপুর আসনে তারাই লড়বে। শান্তিপুর কংগ্রেসের দুর্গ বলেই পরিচিত। বামফ্রন্টের তরফে এখানে আরসিপিআই লড়াই করত। গত নির্বাচনেও কংগ্রেসের টিকিটে লড়ে তৃণমূলের অজয় দে-কে হারিয়ে জয়ী হন অরিন্দম ভট্টাচার্য। দল বদলে তিনি এখন বিজেপিতে। এবার ওই আসনে প্রার্থী দেওয়ার কথা জানাল সিপিএম।