Anil Daughter: তৃণমূলের মুখপাত্রে ধারাবাহিক কলাম লেখায় অনিল কন্যাকে শোকজের সিদ্ধান্ত সিপিএমের

Updated : Jul 31, 2021 20:38
|
Editorji News Desk

তৃণমূল মুখপাত্র জাগো বাংলায় ধারাবাহিক কলাম লেখায় অনিল-কন্যা অজন্তা বিশ্বাসকে এ বার শো-কজ করার সিদ্ধান্ত নিল সিপিএম।

অজন্তা ‘জাগোবাংলা’য় লেখা প্রকাশ করায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলেই মনে করছে সিপিএম নেতৃত্ব। সেই কারণেই তাঁকে শো-কজ করার সিদ্ধান্ত নিয়েছে সিপিএমের অধ্যাপক এবং গবেষকদের ইউনিট। 

অন্যদিকে, গত তিনদিন যাবৎ এই নিয়ে টানা বিতর্ক চলার পর শনিবার অজন্তার নিবন্ধের শেষ কিস্তি প্রকাশ পেয়েছে তৃণমূলের মুখপাত্র জাগো বাংলায়। এরপরেই আত্মপক্ষ সমর্থনে একটি  অডিও বিবৃতি দিয়েছেন অনিল-কন্যা জানিয়েছেন “বঙ্গ রাজনীতিতে নারীদের ভূমিকা নিয়ে লিখতে গেলে মাননীয়া মুখ্যমন্ত্রীর প্রসঙ্গ আসাটা অত্যন্ত স্বাভাবিক।

অনিল কন্য়ার দাবি, পুরুষ প্রধান রাজনীতির অসম লড়াইয়ে নিজেকে প্রমাণ করার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।শনিবার প্রকাশিত শেষ পর্বে বঙ্গ রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে প্রশংসার ছোঁয়া তো ছিলই, পাশাপাশি সিঙ্গুর আন্দোলন প্রসঙ্গ টেনে মমতা বন্দ্যোপাধ্যায়কে জননেত্রী বলেই বর্ণনা করেছেন অনিল কন্যা অজন্তা।

CPIMAjanta Biswas

Recommended For You

editorji | ব্যবসা-বাণিজ্য

Budget 2025 : সীতার কাছে সোনার আবেদন কলকাতার, কী বলছে এই শহর ?

editorji | ভারত

Manmohan Singh : ভারতীয় অর্থনীতির সংস্কারের জনক, ঘোষিতভাবে অবসরও নিয়েছিলেন 'বিরল' মনমোহন সিং

editorji | ভারত

Manmohan Singh Passes Away : প্রয়াত ভারতীয় অর্থনীতির পুরোধা, মনমোহনের প্রয়াণে গভীর শোক

editorji | ভারত

Ambedkar Remarks Row : সংসদে হাতাহাতি, রাহুলের বিরুদ্ধে FIR, আহত দুই সাংসদের সঙ্গে মোদীর কথা

editorji | ভারত

Mamata Banerjee : আম্বেদকর নিয়ে শাহের ফ্যাশন মন্তব্য, তীব্র কটাক্ষ তৃণমূল নেত্রীর, পাল্টা জবাব মোদীর