করোনাজয়ীর তালিকায় এবার সদ্য়োজাত।আটদিনের মাথায় করোনাকে হারিয়ে বাড়ি ফিরলেন সদ্যজাত। সূত্রের খবর, গত ২৫ মে, আলিপুরদুয়ার জেলা হাসপাতালে কোভিড আক্রান্ত এক শিশুর জন্ম হয়। হাসপাতাল সূত্রে খবর, মাদারিহাটের জয়বীরপাড়া চা বাগান এলাকার বাসিন্দা জুনিকা টোপ্পো করোনা আক্রান্ত ছিলেন। তিনি গত ২৫ মে এক কন্যা সন্তানের জন্ম দেন। পরীক্ষায় দেখা যায়, করোনা আক্রান্ত হয়েই জন্ম নিয়েছে সদ্যোজাত। এরপর মেডিক্যাল টিম গড়ে চিকিত্সা হয় ওই শিশুর। হাসপাতাল সূত্রে খবর, ৫ দিন পর করোনা মুক্ত হয় শিশুটি। আট দিনের মাথায় সুস্থ হয়ে মায়ের সঙ্গে বাড়ি ফিরল শিশু।