শালবনীর করোনা হাসপাতালের চারতলার ছাদ থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু হল এক করোনা রোগীর। মৃতের নাম চিত্তরঞ্জন বেরা। করোনায় আক্রান্ত হয়ে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে ৪দিন আগেই শালবনীর ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। এরপর শুক্রবার রাত ১টা নাগাদ তাঁকে আর ওয়ার্ডে খুঁজে পাওয়া যাচ্ছিল না। শনিবার সকালে শালবনী হাসপাতালের পেছন থেকে উদ্ধার হয় তাঁর রক্তাক্ত দেহ। পুলিশের প্রাথমিক অনুমান, হাসপাতালের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন ওই ব্যক্তি। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে শালবনী থানার পুলিশ।