Rabindranath Tagore: রবীন্দ্রনাথের মূর্তির উপরে জুতোর বিজ্ঞাপন! ক্ষোভ দুর্গাপুরে

Updated : Aug 09, 2021 08:27
|
Editorji News Desk

বিশ্বকবি রবিন্দ্রনাথ ঠাকুরের মূর্তির ঠিক উপরে অতিকায় জুতোর ছবি দেওয়া বিজ্ঞাপন! এমন ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ ছড়িয়েছে দূর্গাপুরে৷ সিটি সেন্টারের কাছে ওই মূর্তির সামনে মিষ্টির দোকান। দোকানে খদ্দেরদের বসার ব্যবস্থা করার জন্য লাগানো ছাউনিতে রবীন্দ্রনাথের মুখেরও কিছুটা অংশ আড়াল হয়ে গিয়েছিল। রবিবার, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে এরই প্রতিবাদে সোচ্চার হলেন দুর্গাপুরের বাসিন্দারা।

 বাসিন্দাদের অভিযোগ, সিটিসেন্টার বাসস্ট্যান্ডের কাছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিমূর্তি দীর্ঘদিন ধরেই অবমানিত হচ্ছে। মূর্তির মাথার উপর এখনও জুতোর বিজ্ঞাপন লাগানো আছে। প্রতিবাদের মুখে ছাউনি সরিয়েছেন মিষ্টির দেকানের মালিক।
 দুর্গাপুর পুরসভা ও আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের কাছেও অভিযোগ দায়ের করেছেন এলাকার সচেতন ও সংস্কৃতি মনস্ক নাগরিকেরা। পুরসভা কর্তৃপক্ষ এখন এই বিষয়ে মন্তব্য করেননি।

Rabindranath Tagore

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর