বাংলাদেশ হয়ে ভারতে অনুপ্রবেশ করতে গিয়ে ধরা পড়লেন এক চিনা নাগরিক।
মালদহের কালিয়াচকের আকন্দবেড়িয়া গ্রামপঞ্চায়েতের অন্তর্গত মিলিক সুলতানপুর এলাকায় সীমান্তে কাঁটাতারের বেড়া নেই। ওই জায়গা দিয়েই ওই চিনা নাগরিক বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেছিলেন। বিএসএফ জওয়ানরা তাঁকে ধরে ফেলেন। গ্রেফতার করে শিবিরে নিয়ে আসা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে তার নাম হান জুনয়েই। তার কাছ থেকে একটি ল্যাপটপ, তিনটি মোবাইল ফোন, প্রচুর ভারতীয় এবং বাংলাদেশী টাকা, মার্কিন ডলার, বাংলাদেশি ভিসা-সহ একটি চিনা পাসপোর্ট এবং বেশ কয়েকটি ইলেকট্রনিক গ্যাজেট পাওয়া গিয়েছে।