রাজ্যপালের ডাকে রাজভবনে গেলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সোমবার রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে রাজভবনে দেড় ঘণ্টা বৈঠক করেন তিনি।ভোট-পরবর্তী হিংসা নিয়ে বেশ কিছু রিপোর্ট রাজ্যপালের হাতে তুলে দেন তিনি। তবে সেই রিপোর্টে সন্তুষ্ট হননি ধনখড়। মুখ্যসচিব রাজভবন থেকে বেরিয়ে যাওয়ার পরই তা নিয়ে টুইটে ক্ষোভ প্রকাশ করেন তিনি। রাজ্যপাল টুইটে লেখেন, ‘ভোট-পরবর্তী হিংসা নিয়ে মুখ্যসচিবের কাছ থেকে জানতে চাওয়া হয়েছিল। তিনি বিস্তারিত রিপোর্ট দিতে পারেননি। আরও বিস্তারিত তথ্য তাঁর কাছ থেকে চাওয়া হয়েছিল। বিস্তারিত তথ্য নিয়ে আবার আসতে বলা হয়েছে।’