Bengal Rural health: স্বাস্থ্য পরিকাঠামোয় জোর, রাজ্যকে সাড়ে চার হাজার কোটি টাকা দিচ্ছে কেন্দ্র

Updated : Sep 14, 2021 08:56
|
Editorji News Desk

 করোনা পরিস্থিতি দেখিয়ে দিয়েছে, দেশের বেশির ভাগ রাজ্যেই স্বাস্থ্য পরিষেবা একরকম ধুকছে। তাই রাজ্যগুলির স্বাস্থ্য পরিকাঠামো ঢেলে সাজাতে মোটা অঙ্কের আর্থিক প্যাকেজ দেবে কেন্দ্র। বাংলার জন্য বরাদ্দ হয়েছে প্রায় ৪ হাজার ৪০২ কোটি টাকা। চার বছরে এই অর্থ খরচ করতে হবে। দেশের জন্য মোট  বরাদ্দ করা হয়েছে ৭০ হাজার ৫১ কোটি টাকা।

নবান্ন ও স্বাস্থ্য দফতর সূত্রে খবর, জাতীয় স্বাস্থ্য মিশন প্রকল্পের আওতায় রাজ্যগুলির স্বাস্থ্য পরিকাঠামো ঢেলে সাজাতে চাইছে স্বাস্থ্যমন্ত্রক।  প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রেও ন্যূনতম পাঁচটি শয্যার ব্যবস্থা করা হবে। অক্সিজেন সিলিন্ডার ও অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা রাখতে হবে। রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা ডা. অজয় চক্রবর্তীর কথায়, “কেন্দ্রের বরাদ্দ ৪ হাজার ৪০২ কোটি টাকার মধ্যে ৬৩ শতাংশ অর্থ গ্রামীণ স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে খরচ করা হবে। বাকি ৩৭ শতাংশ অর্থাৎ ১ হাজার ৬৭০ কোটি টাকা শহরাঞ্চলের স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে খরচ করতে হবে।” 

Coronahealth

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর