ইয়াস-পরবর্তী ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে আজ রাজ্যে আসছে কেন্দ্রীয় দল

Updated : Jun 06, 2021 11:44
|
Editorji News Desk

ইয়াস-পরবর্তী ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে আজ রাজ্যে আসছে কেন্দ্রীয় দল। ৭ সদস্যের প্রতিনিধিদলে থাকছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের যুগ্ম সচিব। সঙ্গে থাকছেন অন্যান্য আধিকারিকরাও।রাত ৮টা নাগাদ কলকাতায় পৌঁছবে কেন্দ্রীয় প্রতিনিধিদল। সোমবার ইয়াস-বিধ্বস্ত এলাকা পরিদর্শনে যাবেন কেন্দ্রীয় প্রতিনিধিরা। হাওড়ার ডুমুরজলা স্টেডিয়াম থেকে কেন্দ্রীয় দল কপ্টারে চড়ে রওনা দেবে পাথরপ্রতিমায়। সেখান থেকে যাবেন গোসাবা। আরেকটি দল সোমবার কলকাতা থেকে সড়কপথে দিঘা যাবে। মন্দারমণির অবস্থাও ঘুরে দেখবেন কেন্দ্রীয় প্রতিনিধিরা। ৩ দিনের সফরের শেষদিনে নবান্নে গিয়ে সরকারি আধিকারিকদের সঙ্গে বৈঠক করবে কেন্দ্রীয় প্রতিনিধিদল।

centralTeamYaas

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর