John Barla : মন্ত্রী হয়েই ফের বার্লার মুখে পৃথক রাজ্যের সওয়াল

Updated : Jul 09, 2021 13:14
|
Editorji News Desk

কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্বভার নিয়ে ফের পৃথক রাজ্যের দাবি জানালেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লা। তাঁর কথায়, "উত্তরবঙ্গকে স্বাধীন রাজ্য করার দাবি প্রায় একশো বছরের পুরনো। এটা স্থানীয় জনগণের দীর্ঘ সময়ের দাবি। বিষয়টি নিয়ে কেন্দ্রের সঙ্গে কথা বলব। জনতার দাবিকে দাবিয়ে রাখা যায় না। তবে কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে শপথ নেওয়ায় এই মুহূর্তে এর চেয়ে বেশি কিছু বলতে চাই না।"

তবে কেন্দ্রীয় মন্ত্রীসভায় জন বার্লার সতীর্থ নিশীথ প্রামাণিক এই প্রশ্নের উত্তর এড়িয়ে যান। তিনি বলেন, "আমি সদ্য দায়িত্ব নিলাম। আগে গোটাটা বুঝতে দিন। পরে এই বিষয়ে কথা বলব।"

জন বার্লার দাবি প্রসঙ্গে তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় পাল্টা বলেন, "উত্তরবঙ্গ ভাগ করার দাবি কখনও ওঠেনি। গোটাটাই বার্লার মস্তিষ্কপ্রসূত। বরং উত্তরপ্রদেশকে চার ভাগ করা, মহারাষ্ট্র ভেঙে বিদর্ভকে আলাদা রাজ্য করা বা গুজরাত ভেঙে সৌরাষ্ট্র তৈরির দাবি দীর্ঘদিন রয়েছে। বার্লা বরং সেগুলো নিয়ে মোদী-শাহের সঙ্গে কথা বলুন।"

BJP MPCentral minister

Recommended For You

editorji | ব্যবসা-বাণিজ্য

Budget 2025 : সীতার কাছে সোনার আবেদন কলকাতার, কী বলছে এই শহর ?

editorji | ভারত

Manmohan Singh : ভারতীয় অর্থনীতির সংস্কারের জনক, ঘোষিতভাবে অবসরও নিয়েছিলেন 'বিরল' মনমোহন সিং

editorji | ভারত

Manmohan Singh Passes Away : প্রয়াত ভারতীয় অর্থনীতির পুরোধা, মনমোহনের প্রয়াণে গভীর শোক

editorji | ভারত

Ambedkar Remarks Row : সংসদে হাতাহাতি, রাহুলের বিরুদ্ধে FIR, আহত দুই সাংসদের সঙ্গে মোদীর কথা

editorji | ভারত

Mamata Banerjee : আম্বেদকর নিয়ে শাহের ফ্যাশন মন্তব্য, তীব্র কটাক্ষ তৃণমূল নেত্রীর, পাল্টা জবাব মোদীর