মদন তামাং খুনের মামলায় নিম্ন আদালতে রেহাই পেলেও অস্বস্তি বাড়ল বিমল গুরুঙের। নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এ বার কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। পাশাপাশি হাইকোর্টে একই আবেদন করেছেন মৃত অখিল ভারতীয় গোর্খা লীগ নেতা মদনের স্ত্রী ভারতী তামাংও। শুক্রবারই এই দুই মামলার শুনানি ছিল। কিন্তু বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে মামলা দুটি উঠলে ব্যক্তিগত কারণের কথা উল্লেখ করে তিনি ওই মামলাগুলি শুনতে চাননি। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের কাছেই পুনরায় তিনি তা ফিরিয়ে দিয়েছেন।