বেসরকারি পরিবহনের সঙ্গে যুক্ত গাড়ির চালকদের মঙ্গলবার থেকে ভ্যাকসিন দেওয়া শুরু হল সল্টলেক ডব্লিউবিএসটিসি বাস ডিপোয়। কোভিশিল্ডের প্রথম ডোজ দেওয়া হল গাড়ির চালকদের। সরকারের পরিবহণ দফতরের তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম।