SRK, Devdas : ধুতি খুলে যেত শ্যুটিংয়ে, দেবদাস নিয়ে স্মৃতিমেদুর শাহরুখ

Updated : Jul 13, 2021 13:54
|
Editorji News Desk

১৯ বছর পেরিয়ে গিয়েছে। কিন্তু এখনও সিনেপ্রেমীদের মনের মণিকোঠায় জ্বলজ্বল করছে সঞ্জয় লীলা বনশালির 'দেবদাস'। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসের অবলম্বনে তৈরি ছবিতে অসামান্য অভিনয় করেছিলেন শাহরুখ খান। আসমুদ্র হিমাচল মুগ্ধ হয়ছিল তাঁর অভিনয়ে। সঙ্গে ছিলেন মাধুরী দীক্ষিত, ঐশ্বর্য রাইয়ের মতো তারকারা। ১৯ বছর পর ইন্সটাগ্রামে 'দেবদাস' ছবির শ্যুটিংয়ের স্মৃতি ভাগ করে নিলেন কিং খান।

শাহরুখে স্মৃতিচারণে অবশ্য হেসে লুটোপুটি নেট-নাগরিকরা। বাদশা জানিয়েছেন, শ্যুটিং চলাকালীন তাঁকে সবচেয়ে বিড়ম্বনায় পড়তে হত ধুতি নিয়ে। যে কোনও জায়গায় ধুতি খুলে যেত.. তখন হেনস্থার একশেষ.. বক্সঅফিসের বহু রেকর্ড ভেঙে দেওয়া সিনেমার বেশ কিছু ফটো শেয়ার করেছেন শাহরুখ।

আরও নানা কারণেই আজও দর্শকের স্মৃতিতে উজ্জ্বল দেবদাস।এই ছবিতে প্রথম আত্মপ্রকাশ শ্রেয়া ঘোষালের। কবিতা কৃষ্ণমূর্তির সঙ্গে তাঁর গাওয়া ‘ডোলা রে’ সুপারহিট হয়। ছবিতে প্রথম মুখোমুখি মাধুরী দীক্ষিত-ঐশ্বর্যা রাই। ‘ডোলা রে’ গানের দৃশ্যে তাঁদের একসঙ্গে নাচ কখনও ভুলতে পারবেন না সিনেপ্রেমীরা। শাহরুখের পোস্ট ঘিরে এমনই অজস্র স্মৃতির ঠাসবুনোট নেট দুনিয়ায়।

Madhuri DixitShah Rukh KhanAishwarya Rai Bachchan

Recommended For You

editorji | বিনোদন

Abhishek-Sharly : শার্লির চোখে জল, স্নেহচুম্বন অভিষেকের, বিয়ের ভেন্য়ু থেকে মেনু...দেখে নিন একঝলকে

editorji | বিনোদন

Arindam Sil : 'অন্য মহিলার সঙ্গে থাকতে চেয়েছিলেন,...পালিয়ে এসেছি', বিস্ফোরক অরিন্দমের স্ত্রী

editorji | বিনোদন

Sourav Ganguly : নেই সৌরভ, ১২৫ কোটি-র চুক্তিতে 'ঘর বদল', 'দাদাগিরি' কি বন্ধ হয়ে যাবে ?

editorji | বিনোদন

Serial Jagadhatri : সিঙ্ঘম স্টাইলে জ্যাসের মেয়ে দুর্গা-র এন্ট্রি, মিঠিঝোরা-তে নয়া মোড়

editorji | বিনোদন

Garia Hat Sale: গড়িয়াহাটের সেলে কী কী মেলে? রইল চোখ ধাঁধানো ১০ কালেকশনের হৃদিশ