পুলিশের অত্যাচারে রাজারহাটের এক বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ। গেরুয়া শিবিরের দাবি, লক-আপে মারধরের জেরেই মারা গিয়েছেন ওই কর্মী। রবিবার তাঁর বাড়িতে গেলেন BJP নেতা সায়ন্তন বসু।
মৃতের পরিবারের সঙ্গে কথা বলেন সায়ন্তন। তাঁরা জানান, সঞ্জয় হোলপাত্র নামে ওই ব্যক্তির মৃত্যুতে কোনো FIR করা হয়নি। এরপরই পুলিশের বিরুদ্ধে চাপসৃষ্টির অভিযোগ এনেছেন সায়ন্তন।
বিজেপি নেতার অভিযোগ, স্থানীয় বিধায়ক তাপস চট্টোপাধ্যায় এই ঘটনায় জড়িত। মানবাধিকার কমিশনের হস্তক্ষেপ দাবি করেছেন তিনি