তৃণমূল পশ্চিমবঙ্গের তালিবানিকরণ করতে চাইছে। বিজেপি তা রুখবে। কলকাতায় পা রেখেই এমনই আক্রমণাত্মক মন্তব্য করলেন বিজেপির নতুন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
সোমবার রাতে রাজ্য বিজেপির সভাপতির দায়িত্ব পেয়েছেন বালুরঘাটের সাংসদ৷ মঙ্গলবার সকালেই ট্রেনযোগে কলকাতায় আসেন তিনি। শহরে পা রেখেই তাঁর মন্তব্য, "পশ্চিমবঙ্গের তালিবানিকরণ করতে চাইছে তৃণমূল। তা রুখতে হবে।"
শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষের মতো নেতাদের পরামর্শ নিয়ে তিনি কাজ করবেন বলে জানিয়েছেন সুকান্ত। মুরলীধর সেন লেনে দলের রাজ্য দফতরে যান তিনি। বিধানসভা নির্বাচনে কিছু ত্রুটির জন্যই বিজেপিকে হারতে হয়েছে বলে মেনে নিয়েছেন নতুন রাজ্য সভাপতি।