আগামী ১৬ অগাস্ট বাংলায় ‘খেলা হবে দিবস’পালনের প্রস্তুতি শুরু করে দিয়েছে ঘাসফুল শিবির। তবে শাসক দলকে যে তারা ফাঁকা মাঠ ছাড়বে না, তা এদিন পাল্টা বুঝিয়ে দিয়েছে বিজেপি। ‘পশ্চিমবঙ্গ বাঁচাও’ কর্মসূচির ব্যানারে ১৩ অগাস্ট, ‘ক্রীড়া দিবস’ পালন করবে গেরুয়া শিবির। রাজ্যজুড়ে বিজেপির উদ্যোগে হবে ফুটবল ও কবাডি টুর্নামেন্ট, এমনটাই জানানো হয়েছে মঙ্গলবার।
বিজেপি নেতা সায়ন্তন বসু বলেন, "রাজ্যে ২ লক্ষ টাকা করে ক্লাবগুলিকে দেওয়া হল, কী পেয়েছে বাংলা, মাথা হেঁট হয়ে যায়, অধিকাংশ বিধানসভায় পশ্চিমবঙ্গ বাঁচাও অভিযানের অঙ্গ হিসেবে ফুটবল, কবাডি হবে।" বিজেপির ডাকা ক্রীড়া দিবসের প্রেক্ষিতে তৃণমূলের তরফে ফিরহাদ হাকিম বলেন, "বিজেপি খেলায় হেরে গেছে, নতুন করে অনুশীলন করুক, অমিত শাহ মোদি তো পালিয়ে গেছে। এমন খেলা খেলেছি যে বিজেপি সাইডলাইনের বাইরে চলে গেছে।"