BJP : মুকুলকে PAC চেয়ারম্যান করার প্রতিবাদ, একযোগে সব কমিটির শীর্ষপদ ছাড়বে বিজেপি

Updated : Jul 13, 2021 07:34
|
Editorji News Desk

মুকুল রায়কে পিএসি চেয়ারম্যান করার প্রতিবাদে রাজ্য বিধানসভার সব কমিটির চেয়ারম্যানের পদ ছাড়বেন বিজেপির বিধায়কেরা। মঙ্গলবারই বিধানসভার মোট ৮টি কমিটির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিতে পারেন তাঁরা।

বিজেপি সূত্রে খবর, মঙ্গলবার পদত্যাগের জন্য চেয়ারম্যান হওয়া আট বিধায়ককে একসঙ্গে বিধানসভায় আসতে বলা হয়েছে। পদত্যাগের পরে শুভেন্দুর নেতৃত্বে সকলে মিলে যাবেন রাজভবনে। বিধানসভার রীতি ভেঙে গুরুত্বপূর্ণ পিএসি চেয়ারম্যান বাছা হয়েছে—এই অভিযোগ জানানো হবে রাজ্যপাল জগদীপ ধনখড়কে।

উল্লেখ্য, স্পিকারের কাছে মুকুলের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন কার্যকরের আবেদনও করেছেন শুভেন্দু। তার শুনানি রয়েছে আগামী ১৬ জুলাই। তবে তার আগেই ওই দাবিকে আরও জোরালো করতে বাকি কমিটির চেয়ারম্যানরা পদত্যাগ করতে চলেছেন।

এখন বিভিন্ন কমিটির মাথায় বিজেপি বিধায়কদের মধ্যে রয়েছেন মনোজ টিগ্গা, মিহির গোস্বামী, নিখিলরঞ্জন দে, কৃষ্ণ কল্যানী, অশোক কীর্তনীয়া, বিষ্ণুপ্রসাদ শর্মা ও দীপক বর্মা। বিজেপি-র মুখ্য সচেতক মনোজ টিগ্গা জানিয়েছেন, মঙ্গলবারই তাঁদের ইস্তফা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

BJP MLAsBJP

Recommended For You

editorji | ব্যবসা-বাণিজ্য

Budget 2025 : সীতার কাছে সোনার আবেদন কলকাতার, কী বলছে এই শহর ?

editorji | ভারত

Manmohan Singh : ভারতীয় অর্থনীতির সংস্কারের জনক, ঘোষিতভাবে অবসরও নিয়েছিলেন 'বিরল' মনমোহন সিং

editorji | ভারত

Manmohan Singh Passes Away : প্রয়াত ভারতীয় অর্থনীতির পুরোধা, মনমোহনের প্রয়াণে গভীর শোক

editorji | ভারত

Ambedkar Remarks Row : সংসদে হাতাহাতি, রাহুলের বিরুদ্ধে FIR, আহত দুই সাংসদের সঙ্গে মোদীর কথা

editorji | ভারত

Mamata Banerjee : আম্বেদকর নিয়ে শাহের ফ্যাশন মন্তব্য, তীব্র কটাক্ষ তৃণমূল নেত্রীর, পাল্টা জবাব মোদীর