আগামী ১৯ তারিখ এসভিএফের ব্যানারে মুক্তি পাচ্ছে অনির্বাণ ভট্টাচার্য, চান্দ্রেয়ী ঘোষ, অনির্বাণ চক্রবর্তী ও পায়েল দে অভিনীত সাসপেন্স থ্রিলার 'মুখোশ'। এর আগে 'বিবাহ অভিযান', তারপর 'মুখোশ'। অনির্বাণ ভট্টাচার্যের সঙ্গে এই নিয়ে দ্বিতীয়বার কাজ করছেন পরিচালক বিরসা দাশগুপ্ত(Birsha Dasgupta)।মুখোশ ছবিতে একদম অন্য এক ভূমিকায় দেখা যানে অনির্বাণকে(Anirban Bhattachariya। পরিচালক বিরসা(Birsha Dasgupta) জানিয়েছেন 'অনির্বাণ তাঁর দীর্ঘদিনের বন্ধু। বিবাহ অভিযানে যতটা হালকা চরিত্রে দেখা গিয়েছিল অনির্বাণকে এবার ততটাই গম্ভীর এক চরিত্রে দেখা যাবে অনির্বাণকে। রোম্যান্স, কমেডি, সাসপেন্স থ্রিলার.. এরপর কী পরিকল্পনা, পরিচালক বিরসার দাবি নতুন কাজের চিন্তাভাবনাও শুরু হয়ে গেছে এখনই,তবে সেটা সাসপেন্সেই রাখতে চাইছেন পরিচালক।