Binay Tamang: গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি পদ ও দল ত্যাগ করলেন বিনয় তামাং

Updated : Jul 15, 2021 20:44
|
Editorji News Desk

পাহাড়ের রাজনীতিতে নতুন মোড়। গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি পদ ও দল ত্যাগ করলেন বিনয় তামাং । 

দলে বেশ কিছুদিন ধরেই সমস্যা তৈরি হচ্ছিল বিনয় তামাংয়ের সঙ্গে।  এনিয়ে অসন্তোষ ছিল দলে।বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে বিমল গুরুংয়ের নাম না করেও বিনয় তামাং বলেন, গোর্খা জনমুক্তি মোর্চার পতাকার আসল মালিক এসে গিয়েছেন। তাঁর হাতেই তিনি পতাকা তুলে দিতে চান। 

এরইসঙ্গে তাঁর দাবি,  এখনও পর্যন্ত মোট ৩টি নির্বাচনে মোর্চা লড়লেও একটিতেই মাত্র জয় এসেছে। সেই ব্যর্থতার দায় নিতেই তার দল ছাড়ার সিদ্ধান্ত। ফলে পাহাড়ে বিনয়পন্থী মোর্চা বলে আর কিছু থাকল না।

বিনয় তামাঙের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন বিমল গুরুং।তবে রাজনীতি থেকে বিদায় নিচ্ছেন না বলেও সাংবাদিক বৈঠকে জানান বিনয়।এরপর বিনয়ের পদক্ষেপ নেন বিনয়, সেদিকেই তাকিয়ে রয়েছে পাহাড়ের রাজনীতি।

binay tamangMorcha

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর