Bhatpara Murder: ২০ হাজার টাকা ধার শোধ করতে না পারায় মায়ের সামনেই ছেলেকে খুন করল দুষ্কৃতীরা

Updated : Sep 12, 2021 13:15
|
Editorji News Desk

SREERAMPUR MURDER: মাত্র কুড়ি হাজার টাকা ধার ছিল। তারজন্যেই খুন হয়ে গেল বছর ৩৫ এর এক যুবক।  মায়ের সামনেই ছেলেকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা।

মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ভাটপাড়া থানার ৩৫ নম্বর ওয়ার্ডের বড় শ্রীরামপুরে।   মৃতের নাম সিকান্দার দাস।মৃতের পরিবার জানিয়েছে, মনোজ সাউ ওরফে মন্নুর কাছ থেকে ২০ হাজার টাকা ধার নিয়েছিলেন সিকান্দার।

সেই টাকা সিকান্দার শোধ দিতে পারছিলেন না। এদিন রাতে মন্নু ও সুনীল স্কুটি চেপে আসে সিকান্দারের বাড়িতে আসে। ধারের টাকা নিয়ে দুপক্ষের মধ্যে বচসা বেধে যায়, ঠিক তখনই  সিকান্দারকে গুলি করে মন্নু।

সংকটজনক অবস্থায় গুলিবিদ্ধ সিকান্দারকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত  ঘোষণা করেন। ঘটনার তদন্তে ভাটপাড়া থানার পুলিশ।

Murderhoogly

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর