West Bengal Weather Update: মুখভার আকাশের, ঝিরঝিরে বৃষ্টি শহরতলিতে, কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?

Updated : Feb 25, 2023 14:41
|
Editorji News Desk

সকাল থেকে এই মুখভার আকাশের। বেলা বাড়তেই শুরু হয়ে গেছে টিপ টিপ বৃষ্টি (Rain)। এমনকী ইতিমধ্যেই মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana) জয়নগরে। মিনিট ১০-এক এর ভারী বৃষ্টিতে স্বাভাবিকভাবেই পুনরায় ঠান্ডার আমেজ ফিরবে ভেবে খুশি শীতপ্রেমীরা। 

শীতের বিদায় বেলায় অনুভূত হচ্ছে হালকা গরম। এর মধ্যেই ক্যানিং, কুলতলি, গোসাবা-সহ বিভিন্ন জায়গায় সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। শনিবার বেলা গড়াতে কয়েক পশলা ঝির ঝিরে বৃষ্টি হয়েছে কলকাতার পার্শ্ববর্তী বেশ কিছু জায়গায়। 

আরও পড়ুন- শিবরাত্রি থেকেই আবহাওয়া বদল, শীতের বিদায়বেলায় বৃষ্টিতে ভিজবে বঙ্গ

তবে, হাওয়া অফিস সূত্রের খবর, কলকাতার আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির কোনও সম্ভবনা নেই। অন্যদিকে, মেঘলা আকাশ সঙ্গে বৃষ্টি যার জেরে কমে গিয়েছে দৃশ্যমানতা। অসময়ের এই বৃষ্টিতে তাপমাত্রা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

South 24 ParganasSouth BengalWeather ForcastWeather Forecast Todayrain bengalWest Bengal

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর