West Bengal Weather Update: ঢুকছে উত্তুরে হাওয়া, এই সপ্তাহেই রাজ্যে জাঁকিয়ে শীত, পূর্বাভাস আবহওয়া দফতরের

Updated : Dec 21, 2022 19:52
|
Editorji News Desk

অবশেষে শীত পড়তে চলেছে রাজ্যে (West Bengal Weather Update)। বুধবার আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, চলতি সপ্তাহের শেষেই রাজ্যে জাঁকিয়ে শীত (Winter Session) পড়তে চলেছে। খাস কলকাতায় তাপমাত্রা কমে দাঁড়াতে পারে ১২ ডিগ্রি সেলসিয়াস। শহরতলি ও গ্রামাঞ্চলে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামতে পারে। 

ডিসেম্বরের (December) দ্বিতীয় সপ্তাহ চলছে। এখনও রাজ্যে জাঁকিয়ে শীত পড়েনি। বুধবার হাওয়া অফিস জানিয়েছে, উত্তুরে হাওয়ার পথ প্রশস্ত হয়েছে। আকাশ পরিষ্কার ও মেঘমুক্ত থাকার কারণে জাঁকিয়ে শীত পড়বে। প্রতিদিন ২-৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন সকালের দিকে কুয়াশাও থাকবে। 

আরও পড়ুন:  আবাস যোজনা নিয়ে কড়া প্রশাসন, ১৫ দফা শর্তপূরণ না করলে যাচাই, নির্দেশ নবান্নের

বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার তুলনায় ২ ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় রাতের তাপমাত্রায় কোনো পরিবর্তন হবে না। 

Weather Forecast TodayWest bengal weather forecastWeather update of West BengalWest Bengal

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর