West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে গরমের দাপট, উত্তরে হালকা থেকে মাঝারি বৃষ্টি

Updated : Apr 07, 2022 11:49
|
Editorji News Desk

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস (Weather Update) বলছে বেলা বাড়তেই বাড়বে রোদের দাপট। দক্ষিণবঙ্গে (South Bengal) এখনই বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। কলকাতা এবং সংলগ্ন অঞ্চলে বৃহস্পতিবার দিনের তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। রাতের তাপমাত্রা ঘোরাফেরা করবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছে। 

উত্তরবঙ্গে (North Bengal) আগামী কয়েকদিন মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস বলছে, উত্তরবঙ্গে  দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বুধবার মুর্শিদাবাদ, নদিয়ায়  কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের রাতের তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকবে। এখনই বৃষ্টির কোনও সম্ভাবনা না থাকায় আপাতত ভ্যাপসা গরম থেকে রেহাই মিলছে না দক্ষিণ বঙ্গবাসীর। 
আন্দামানের কাছে তৈরি হওয়া নিম্নচাপের ফলে গুমোট আবহাওয়া থাকতে পারে দক্ষিণবঙ্গে।

West bengal weather forecastwest bengal weatherbengal weather updatesummer 2022

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর