West Bengal Weather Update: আকাশে 'অশনি; সংকেত? কোনদিকে এগোচ্ছে ঝড়? কেমন থাকবে আজকের আবহাওয়া?

Updated : May 06, 2022 09:16
|
Editorji News Desk

দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত আজ, শুক্রবার নিম্নচাপে (Depression) পরিণত হবে। রবিবারের মধ্যে এই নিম্নচাপ কিছুটা উত্তর-পশ্চিমে সরে গিয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এই গভীর নিম্নচাপ আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে।

এই নিম্নচাপ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে (Cyclone) পরিণত হয় কিনা সে দিকেই নজর আবহাওয়াবিদদের। ঘূর্ণিঝড়ে পরিণত হলে নাম হবে ‘অশনি’ (Asani)। ঘূর্ণিঝড়ের নাম শ্রীলঙ্কার দেওয়া নাম। উত্তর বঙ্গোপসাগরে দিকে এই ঝড় আসার সম্ভাবনা রয়েছে।

আজ, শুক্রবার কলকাতায় আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ রাজ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের উপরের ৫ জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।
 


 

Weather ForcastWeather Reportweather office saysweather department

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর