West Bengal Weather Update : বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, শনিবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Updated : Jul 27, 2023 10:24
|
Editorji News Desk

উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ । তা দ্রুত গভীর নিম্নচাপে পরিণত হবে । অভিমুখ ওড়িশা ও অন্ধ্রের দিকে । সেক্ষেত্রে নিম্নচাপের সরাসরি প্রভাব পড়বে না পশ্চিমবঙ্গে (West Bengal Weather Update) । তবে, শনিবার থেকে বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গে । ভারী বৃষ্টির সম্ভাবনা নেই । 

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার দক্ষিণের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি (Bengal Rain Update) হবে । তাপমাত্রার নিম্নমুখী গ্রাফ কিছুটা হলেও স্বস্তি দেবে । তবে, আর্দ্রতাজনিত অস্বস্তি একটা থাকবেই । যদিও সপ্তাহের শেষ দিকে অর্থাৎ শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে । 

আরও পড়ুন, Dengue Prevention: জমা জল বাড়িতে রাখলেই মোটা জরিমানা, নির্দেশ পুরসভার
 

উত্তরবঙ্গের আবহাওয়া

বৃহস্পতিবার উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি উপরের দিকের এই পাঁচ জেলাতে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবারের পর বৃষ্টি কমতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে।

কলকাতার আবহাওয়া

কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে । বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ বৃষ্টি হতে পারে । এদিন, কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৪ ডিগ্রি। 

West Bengal Weather Update

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর