West Bengal Weather Update: পুজোর চারদিন বাংলাজুড়ে কতটা মেঘ, কতটা বৃষ্টি, পূর্বাভাস জারি আবহাওয়া দফতরের

Updated : Oct 07, 2022 07:52
|
Editorji News Desk

এবার পুজোয় বাংলা ভাসবে, না কি আকাশ পরিষ্কার থাকবে, এই নিয়ে মাস দুয়েক ধরেই নানা আলোচনা, আশঙ্কা ভয়। অবশেষে পুজোর ক'দিনের আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। 

১ অক্টোবর শনিবার নাগাদ একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে উত্তর-পূর্ব এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে। পরবর্তী ২৪ ঘন্টায় তা আরও শক্তি সঞ্চয় করে নিম্নাচাপে পরিণত হওয়ার সম্ভাবনা।

আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে,  ৩ অক্টোবর অষ্টমী থেকে ৫ অক্টোবর দশমীর মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ তুলনামূলক বাড়বে। সেক্ষেত্রে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

রবিবার সপ্তমীর দিন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে।  অষ্টমীতে  পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ার কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। নবমী ও দশমীতে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

তবে কলকাতা সংলগ্ন অঞ্চলে পুজোর চারদিন মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস থাকলেও ভারী বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। 

 

Durga PujaWeatherwest bengal weatherKolkata PujaWest Bengal weather reportWest bengal weather todayweather department

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর