West Bengal Weather Update : ঝঞ্ঝাই ঝঞ্ঝাট, বড়দিনে শীত কই !

Updated : Dec 25, 2021 11:02
|
Editorji News Desk

বড়দিনের উৎসবের মুহূর্তে উধাও শীতের(Winter) আমেজ । পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বাধা পাচ্ছে উত্তুরে হাওয়া । যার জেরে ফের ঊর্ধ্বমুখী পারদ । শনিবারও কলকাতা(Kolkata)-সহ রাজ্যের তাপমাত্রা বাড়ল ।

শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিক । সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করতে পারে । আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর(Alipore Meteorological Office) ।

আরও পড়ুন, Mamata Banerjee: মধ্যরাত্রে বড়দিনের উৎসবে শামিল মমতা, করোনা-বিধি মেনে উৎসব পালনের বার্তা মুখ্যমন্ত্রীর
 

পৌষের শুরু থেকেই শীতের দাপট টের পাচ্ছে রাজ্যবাসী । বেশ কয়েকদিন ধরেই পারদ নিম্নমুখী ছিল । কিন্তু, শীতের পথে কাঁটা হয়ে দাঁড়াল পশ্চিমী ঝঞ্ঝা । তবে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস ঝঞ্ঝা বিদায় নিলেই বাধাহীনভাবে বইবে উত্তুরে হাওয়া । যার জেরে ফের জাঁকিয়ে শীত পড়বে রাজ্যে ।

Kolkata weatherWest bengal weather forecastWest bengal weather today

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর