TET Notification: স্নাতকে ৪৫ শতাংশ পেলে টেটে বসতে পারবেন পরীক্ষার্থীরা, নিয়োগ নিয়ে নতুন বিজ্ঞপ্তি পর্ষদের

Updated : Nov 10, 2022 07:14
|
Editorji News Desk

টেট নিয়ে ফের নতুন করে বিজ্ঞপ্তি জারি প্রাথমিক শিক্ষা পর্ষদের। বুধবার পর্ষদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, স্নাতকস্তরে ৪৫ শতাংশ নম্বর থাকলেই টেটে বসতে পারবেন আগ্রহী প্রার্থীরা। জেনারেল ক্যাটেগরির প্রার্থীদের জন্য এই নিয়ম প্রযোজ্য। এর আগে পর্ষদ জানিয়েছিল, টেটে বসতে গেলে ৫০ শতাংশ নম্বর ও বিএড থাকা বাধ্যতামূলক। 

সংরক্ষিত শ্রেণির পরীক্ষার্থীরা, যারা জেনারেল ক্যাটাগরির আওতায় পড়েন, তাদেরকেও কিছু ছাড় দেওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষা পর্ষদ তাঁদের নতুন বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে ৪০ শতাংশ নম্বর থাকলে টেট পরীক্ষা দিতে পারবন। তবে বিএড কোর্স করা থাকতে হবে তাঁদের। ২০১০ সালে ২৩ অগাস্টের আগে যারা বিএড পাশ করেছেন, তাঁরাই পরীক্ষা দেওয়ার যোগ্য। এমনই জানিয়েছে প্রাথমিক পর্ষদ। 

আরও পড়ুন:  উত্তরের পাশাপাশি দক্ষিণেও পারদ নামছে, রাজ্যে আগামী সপ্তাহেই জাঁকিয়ে শীত!

আগামী ১১ ডিসেম্বর রাজ্যে দীর্ঘদিন পর টেট পরীক্ষার ঘোষণা করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। দুর্গাপুজোর আগেই সেই ঘোষণা করেন পর্ষদের চেয়ারম্যান গৌতম পাল। ১১ হাজারর বেশি শূন্যপদের ঘোষণা করা হয়। 

tet examTETTET Recruitment 2022

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর