Dengue Prevention: ডেঙ্গি আটকাতে কড়া পদক্ষেপ রাজ্যের, ৫ জেলায় প্রতিনিধি পাঠাবে স্বাস্থ্য ভবন

Updated : Nov 13, 2022 18:52
|
Editorji News Desk

রাজ্যে নয়া আতঙ্কের নাম ডেঙ্গি। অবস্থা এতটাই গুরুতর যে, হুগলি জেলাকে রীতিমতো হটস্পট ঘোষণার পথে এগোচ্ছে স্বাস্থ্য দফতর। এই পরিস্থিতিতেই রাজ্যের ৫ জেলায় প্রতিনিধি পাঠাতে চলেছে স্বাস্থ্যভবন। 

গত তিনদিনে কলকাতা এবং উত্তর ২৪ পরগনাতেই মৃত্যু হয়েছে তিনজনের। শুক্রবার পার্ক স্ট্রিটের এক কিশোর এবং মধ্যমগ্রামের এক মহিলার মৃত্যু হয়। রবিবার মারা যান নাগেরবাজারের গৃহবধূ শিল্পী রায়। যদিও নার্সিংহোমের অবহেলাতেই মৃত্যু হয়েছে বলেই অভিযোগ পরিবারের।

আরও পড়ুন- Murder at Kolkata: মাত্র ৪০০ টাকার জন্য পিটিয়ে খুনের অভিযোগ কলকাতায়, আটক মূল অভিযুক্ত সহ তিন

এদিকে, হুগলি জেলার অবস্থার ক্রমঅবনতি হচ্ছে। জেলা স্বাস্থ্য দফতর জানাচ্ছে, গত পাঁচ বছরের মধ্যে হুগলিতে ডেঙ্গির গ্রাফ এবারই সবচেয়ে বেশি। ২০১৮ সালে ৭৮৫ জন, ২০১৯ সালে ২৪৭৫ জন। এরপরের দু'বছর কার্যত নিয়ন্ত্রণেই ছিল ডেঙ্গি। কিন্তু ২০২২ সাল শেষ হওয়ার আগেই এই জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭২৪-এ। ফলে প্রমাদ গুনছেন চিকিৎসক থেকে সাধারণ মানুষ। মূলত শ্রীরামপুর, ডানকুনি, ভদ্রেশ্বর, বৈদ্যবাটি, রিষড়া এলাকাকেই হটস্পট হিসেবে ধরছেন স্বাস্থ্য দফতরের কর্মীরা।

Dengue Prevention West BengalDengue caseshealth departmentWest Bengal govt

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর