West Bengal Covid Update : গত ২৪ ঘণ্টায় সামান্য কমল করোনার দৈনিক সংক্রমণ, মৃত ৫

Updated : Aug 17, 2022 20:14
|
Editorji News Desk

রাজ্যে কোভিড গ্রাফে (Bengal Covid Graph) ওঠা-নামা অব্যাহত । তবে পরপর দু'দিনই রাজ্যের কোভিড গ্রাফ নিম্নমুখী । গত ২৪ ঘণ্টায় সামান্য কমেছে সংক্রমণ । বুধবার রাজ্যের স্বাস্থ্যদফতরের পরিসংখ্যান অনুযায়ী,  গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত (Covid-19 Cases) হয়েছেন ৫১৯ জন । গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫ জনের । দৈনিক পজিটিভিটি রেট বেড়ে হয়েছে ৫.৬৩ শতাংশ । 

দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে সেই কলকাতা। এখানে  ১৫৩ জনের শরীরে মিলেছে ভাইরাসের হদিশ। দ্বিতীয় স্থানেই রয়েছে উত্তর ২৪ পরগনা । গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ১২৭ জন । এরপরেই রয়েছে 
পশ্চিম বর্ধমান,দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, হাওড়া । এই জেলাগুলিতে আক্রান্তের সংখ্যা ২০ থেকে ৩৫-এর মধ্যে । রাজ্যের প্রায় প্রতি জেলা থেকেই করোনা আক্রান্তের খবর মিলেছে । 

আরও পড়ুন, Heterologous Covid Booster: কোভিড নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের, অনুমোদন পেল হেটেরোলোগাস বুস্টার ডোজ
 

সুস্থের সংখ্যা কিছুটা কমেছে । গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৮২২ জন । এই নিয়ে কোভিড থেকে সুস্থ হয়ে উঠেছেন ২০ লক্ষ ৭২ হাজার ৪২১। সুস্থতার হার ৯৮.৬৬ শতাংশ। বাংলায় এখনও পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন ২১ হাজার ৪১০ জন। 

COVID19 NewsWest Bengal covid-19 casesBengal Covid tally

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর