বঙ্গ বিজেপিতে অন্তর্দ্বন্দ্বের ফলে রাজ্যে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। পরিকল্পিত ভাবে বিরুদ্ধ গোষ্ঠীর নেতাদের নামে পোস্টার, ব্যানার দিচ্ছে দলেরই একাংশ। এমনই অভিযোগ তুলল দলের আরেকটি অংশ। কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর (Shantanu Thakur)-সহ বিক্ষুব্ধ বিজেপির নেতাদের বিরুদ্ধে দিল্লিতে ল নালিশ করলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী।
অমিতাভ চক্রবর্তীর বিরুদ্ধেই শহর জুড়ে হোর্ডিং পরেছিল। সেই ছবি ও ভিডিও দিল্লিতে মেল করে পাঠালেন। এছাড়া, কলকাতা পোর্ট ট্রাস্টের গেস্ট হাউসের বৈঠকে কারা কারা উপস্থিত ছিলেন, কোন কোন বিক্ষুব্ধ নেতা উপস্থিত ছিলেন, তারও একটি তালিকা দিল্লিতে পাঠানো হয়েছে বলে বিজেপি সূত্রে খবর।
আরও পড়ুন:
বিক্ষুব্ধদের তালিকায় কারা কারা রয়েছে, কারা মদত দিচ্ছে সেই নাম নাড্ডা ও বি এল সন্তোষের কাছে পাঠানো হয়েছে। বিক্ষুব্ধদের তালিকায় যে রাজ্য নেতারা আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সবুজ সংকেতের অপেক্ষা করা হচ্ছে।