Recruitment Scam: এখনই নিয়োগ বাতিল নয়, স্কুলগুলিকে নির্দেশিকা মধ্যশিক্ষা পর্ষদের

Updated : May 08, 2023 23:19
|
Editorji News Desk

নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাই কোর্টের চাকরি বাতিলের নির্দেশ মুলতুবি রেখেছিল সুপ্রিম কোর্ট। নেই নির্দেশের ভিত্তিতে আগেই বিজ্ঞপ্তি জারি করেছিল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। সোমবার ফের সব জেলার স্কুল পরিদর্শকদের নির্দেশ পাঠাল পর্ষদ। জানানো হয়েছে, সুপ্রিম কোর্টের পরবর্তী নির্দেশ পাওয়া না পর্যন্ত নবম ও দশম শ্রেণির শিক্ষকদের নিয়োগ বাতিল হবে না। 

সোমবার মধ্যশিক্ষা পর্ষদ নির্দেশ জারি করে জানায়, সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন ও সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশ মেনে নবম-দশম শ্রেণির শিক্ষকদের নিয়োগ বৈধ থাকবে। যতক্ষণ সুপ্রিম কোর্টের পরবর্তী নির্দেশ আসে, ততক্ষণ মধ্যশিক্ষা পর্ষদের সব নিয়োগপত্র বৈধ থাকবে। 

আরও পড়ুন: অপূরণীয় ক্ষতি, সমরেশ মজুমদারের প্রয়াণে শোকবার্তা মুখ্যমন্ত্রীর

গত ১২ এপ্রিল সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বসু ও বিচারপতি সুধাংশু ধুলিয়ার ডিভিশন বেঞ্চ জানায়, হাই কোর্ট নিয়োগ দুর্নীতি সংক্রান্ত যত চাকরি এখনও পর্যন্ত বাতিল করা হয়েছে, তা মুলতুবি রাখা হচ্ছে। যাঁরা চাকরি হারিয়েছেন, তাঁদের চাকরি আপাতত বাতিল হচ্ছে না। কলকাতা হাই কোর্টের মামলায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় বেআইনি নিয়োগের অভিযোগ কর্মীদের চাকরি বাতিলের নির্দেশ দেন। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান কিছু কর্মী।

SSC

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর