Viral Video : জলপাইগুড়ির হাসপাতালের করিডরে ঘুরে বেড়াচ্ছে হাতি, ভাইরাল ভিডিও

Updated : Sep 13, 2022 21:41
|
Editorji News Desk

হাসপাতালে হাতি (Elephant) হানা ! জলপাইগুড়ির (Jalpaiguri) বিন্নাগুড়ি সেনা হাসপাতালে ঘুরে বেড়াতে দেখা গেল দু'টি হাতিকে । সম্প্রতি, হাতির এই ভিডিও ভাইরাল (Elephant Viral Video) হয়েছে সোশ্যাল মিডিয়ায় । ভিডিও দেখলে মনে হবে, যেন হাসপাতাল পরিদর্শনে এসেছেন গজরাজ ।

ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটা হাতি হাসপাতালের করিডরের মধ্যে ঘোরাফেরা করছে । আবার, হাসপাতালের একটা হলঘরের মধ্যে ঘুরতে দেখা গেল অন্য একটি হাতিকে । হাতি দেখেই ভয় পেয়ে এদিক-ওদিক ছোটাছুটি শুরু করে মানুষ । গজরাজের কিন্তু কোনও দিকে কোনও ভ্রূক্ষেপ নেই । তারা আপন মনে ঘুরে বেরালো হাসাপাতালে ।

আরও পড়ুন, Viral video: বোরখা পরে প্রেমিকার সঙ্গে দেখা, 'অপরাধে' পুলিশি হেফাজতে উত্তরপ্রদেশের যুবক
 

আগেও বিন্নাগুড়ি সেনা ছাউনিতে হাতির হানার  ঘটনা ঘটেছে । বিন্নাগুড়ি সেনাছাউনি লাগোয়া জঙ্গল রেতি ও মরাঘাট থেকে হাতি কখনও দলছুট হয়, কখনও বা দলবেঁধে সেনা ছাউনি এলাকায় ঢুকে পড়ে । বড়সড় ক্ষতি তেমন না-করলেও খাবারের সন্ধানেই মূলত হাতির দল আসে, এমনটাই স্থানীয় সূত্রে জানা গিয়েছে। 

viral videoJalpaigurielephants

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর