Visvabharti VC Remarks:'অশুভ শক্তি মাথাচাড়া দিয়েছে', বিশ্বভারতীর ভাষাদিবসের অনুষ্ঠানে মন্তব্য বিদ্যুতের

Updated : Feb 28, 2023 14:25
|
Editorji News Desk

বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না বিশ্বভারতীর। মঙ্গলবার ভাষা দিবসের বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। সেই অনুষ্ঠানে অংশ নিয়ে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী (Bidyut Chakraborty) বলেন ”বিশ্বভারতীতে অশুভ শক্তি মাথাচাড়া দিয়েছে, খতম করতে হবে।” এই কথার রেশ ধরেই তিনি জানান ভাষা শহিদরা নিজের ভাষার জন্য , শুধু সন্ত্রাস নয় অন্যায়ের বিরুদ্ধেও লড়াই করেছিলেন। তিনি জানান, তাই অন্যায়ের প্রকৃত প্রতিবাদ জানানোও উচিত। এই বলে ভাষা দিবসের শুভেচ্ছা জানান উপাচার্য। কিন্তু কোন অশুভ শক্তির কথা বলছেন তিনি, সেই নিয়েই উঠছে প্রশ্ন।  

আজ ভাষা দিবসে সেজে উঠেছে বিশ্বভারতীর ক্যাম্পাস।  গানে, আল্পনায় , বর্ণমালায় শ্রদ্ধা জানানো হয়েছে ভাষা শহিদদের। সকাল ৮টা নাগাদ পূরবী গেটের সামনে থেকে একটি পদযাত্রায় বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী, আধিকারিক, অধ্যাপক, অধ্যাপিকারাও সামিল পদযাত্রায়।

Bidyut ChakrabartyVisva Bharati University

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর