Purulia Tmc Murder : পুরুলিয়ার আদ্রায় দুষ্কৃতীয় হামলায় খুন তৃণমূল নেতা, গুলিবিদ্ধ আরও এক

Updated : Jun 22, 2023 22:57
|
Editorji News Desk

রাজ্যে পঞ্চায়েত ভোটের আগে এবার গুলি পুরুলিয়ায়। বৃহস্পতিবার রেল শহর আদ্রায় শুটআউটের বলি এক তৃণমূল নেতা। টাউন তৃণমূল ওই সভাপতির নাম ধনঞ্জয় চৌবে। এদিন সন্ধ্যায় পার্টি অফিসের মধ্যেই তাঁর উপর হামলা হয়েছে বলে অভিযোগ। ঘটনায় গুলিবিদ্ধ হন তাঁর দেহরক্ষী তন্ময় পাল। রঘুনাথপুর হাসপাতালে নিয়ে গেলে তৃণমূল নেতাকে মৃত বলে ঘোষণা করা হয়। 

স্থানীয় সূত্রে দাবি, ধনঞ্জয় চৌবে আদ্রা টাউন তৃণমূলের সভাপতি। দলের রাজ্য সাধারণ সম্পাদক স্বপন বেলথরিয়ার ঘনিষ্ঠ তিনি। এমনিতে এলাকায় বেশ ডাকাবুকো এবং একইসঙ্গে বিতর্কিত নেতা বলেই পরিচিত। তাঁর উপর এই হামলায় কার্যত হতচকিত এলাকাবাসী। 

উদ্বিগ্ন জেলা তৃণমূল নেতৃত্ব। এর আগে বারবার আদ্রা শহর একাধিক হত্যাকাণ্ডের ঘটনায় খবরের শিরোনামে উঠে আসে। কিন্তু রাজনৈতিক খুনের ঘটনা সম্ভবত এই প্রথম।

TMC

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর