Toy Train Service in North Bengal: শুক্রবার থেকে তিনদিন বন্ধ উত্তরবঙ্গে টয় ট্রেন পরিষেবা, ফের চালু সোমবার

Updated : Aug 12, 2022 07:03
|
Editorji News Desk

শুক্রবার থেকে রবিবার, তিনদিন বন্ধ থাকছে উত্তরবঙ্গে টয় ট্রেনের পরিষেবা (Toy Train Service)। বৃহস্পতিবার এই নির্দেশিকা জারি করে জানিয়েছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (Darjeeling Himalayan Railway)। রেললাইন ও সেতু মেরামতির জন্য বন্ধ থাকবে পরিষেবা। সোমবার থেকে ফের চালু হবে পরিষেবা। 

সম্প্রতি ধসের কারণে অনেকবারই ব্যাহত হয়েছে টয় ট্রেন পরিষেবা। মাঝে দু'বার টয় ট্রেন লাইনচ্যূত হওয়ার মতো ঘটনাও ঘটেছে। এর জেরে টয় ট্রেনের লাইনে বিভিন্ন জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে। ওই লাইনই তিনদিন ধরে মেরামত করা হবে। পাশাপাশি কার্শিয়াং থেকে ঘুম পর্যন্ত সেতু মেরামতির কাজও হবে ওই সময়। 

আরও পড়ুন: নিয়োগ করতে চলেছে কলকাতা পুরনিগম, জেনে নিন কীভাবে আবেদন করবেন

উত্তর পূর্ব ভারতের রেলের জনসংযোদ আধিকারিক সব্যসাচী দে জানান, "কার্শিয়াং থেকে ঘুমের মাঝে বেশ কয়েকটি সেতু পরিদর্শন ও মেরামতির কাজের জন্য আগামী তিনদিন টয়ট্রেন পরিষেবা বন্ধ রাখা হয়েছে। সোমবার থেকে স্বাভাবিক হবে পরিষেবা।"

north BengalToy TrainNorth Bengal Toy TrainDarjeeling

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর