NIA-র মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে অপব্যবহার করা হচ্ছে। এবং তার জন্য় দায়ী কেন্দ্রীয় সরকার। এই অভিযোগে এবার জাতীয় নির্বাচন কমিশনে অভিযোগ জানাতে চলেছে তৃণমূল কংগ্রেস। জরুরি ভিত্তিতে নির্বাচন কমিশনারের সময় চাওয়া হয়েছে।
তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, কমিশনের দফতরে গিয়ে অভিযোগ জানাবেন একজন রাজ্যসভার সাংসদ এবং একজন প্রাক্তন সাংসদ। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ভূপতিনগর যাচ্ছে তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধিদল। সেখানে থাকবেন প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং কুণাল ঘোষ।
২০২২ সালের ২ ডিসেম্বর ভূপতিনগরে বিস্ফোরণ হয়। সেসময় তিনজনের মৃত্যু হয়। আদালতের নির্দেশে ওই ঘটনার তদন্তভার নেয় NIA। এবার শনিবার ভোরে ভূপতিনগরে তদন্তে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয় তদন্তকারী সংস্থার গোয়েন্দাদের।