SSC Scam: বহরমপুরে ভোট মিটতেই নতুন জীবন পেলেন কৃষ্ণ, নিয়োগ মামলায় জামিন বিধায়কের

Updated : May 15, 2024 00:25
|
Editorji News Desk

সুপ্রিম কোর্টে জামিন পেলেন বড়ঞার তৃণমূল কংগ্রেস বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। নিয়োগ দুর্নীতিতে তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI। গত বছরের ১৭ এপ্রিল তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতারির প্রায় ১৩ মাস পর তাঁর জামিন মঞ্জুর করে শীর্ষ আদালত। টাকা নিয়ে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে।

CBI-এর হাতে গ্রেফতার হওয়ার পর হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন জীবন কৃষ্ণ সাহা। সেখানে তাঁর জামিনের আবেদন খারিজ হয়ে যায়। তারপরেই শীর্ষ আদালতের দ্বারস্থ হন তিনি। সেখান থেকেই তিনি জামিন পান। 

গত বছরের ১৪ এপ্রিল জীবনকৃষ্ণের  বাড়িতে তল্লাশি চালায় CBI। সেসময় দুটি মোবাইল ফোন ফেলে দেওয়ার অভিযোগ ওঠে বিধায়কের বিরুদ্ধে। তারপর দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়ে ওই মোবাইল ফোনগুলি  উদ্ধার করা হয়। 

Supreme Court

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর