Nadia TMC MLA: গরমে কম্বল বিতরণ বিধায়কের? বিমলেন্দু সিংহ রায়ের কাণ্ডে বিস্মিত করিমপুরবাসী

Updated : Apr 19, 2023 12:38
|
Editorji News Desk

কাঠফাটা গরমে নাজেহাল রাজ্যবাসী। জায়গায় জায়গায় তাপমাত্রা পেরিয়েছে ৪০-এর গণ্ডি। চাতকের মতো বৃষ্টির অপেক্ষায় রাজ্যের মানুষ। এরই মাঝে বাজারে এসেছে গরমের নানা মিম। সেখানে বলা হচ্ছে কম্বল-পোশাকের মতো এই গরমে নেতারা যদি পাখা-এসি-কুলার বিতরণ করত, তবে কী ভালই না হত। তবে এরই মাঝে এক অবিশ্বাস্য কাণ্ড করে বসলেন করিমপুরের তৃণমূল বিধায়ক বিমলেন্দু সিংহ রায়। তীব্র জলকষ্টে ভোগা মানুষদের জন্য পানীয় জলের ব্যবস্থা না করে কম্বল বিতরণ করলেন এলাকায়। বিধায়কের এই কাণ্ডে এখন শোরগোল পড়েছে করিমপুরের অলিগলিতে।

বিধায়ক বিমলন্দু সিংহ রায় জানান, ঈদ উপলক্ষে তাঁর বিধানসভা এলাকার বিভিন্ন জায়গায় বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। ধুতি-কাপড়ের সঙ্গে কিছু কম্বলও সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হয় বলে জানান তিনি। পাশাপাশি, বিরোধীদের প্রতি তাঁর কটাক্ষ, যাঁদের সমালোচনা করা অভ্যাস, তাঁরা করবেন।  

আরও পড়ুন- Kolkata Robbery News: প্রবল গরমে নাজেহাল চোরেরাও? জানালা-দরজা খোলা পেলেই দিনের কাজ রাতে সারছে দুষ্কৃতীরা

Karimpur

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর